সাড়ে তিন মাস কারাবন্দী থাকার পর মুক্তি পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় না আসা পর্যন্ত গণতন্ত্র ফেরানোর চলমান আন্দোলন অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেলা সাড়ে তিনটার দিকে মুক্তি পান এই দুই নেতা। মুক্তি পাওয়ার পর নেতা-কর্মীরা ফুল ছিটিয়ে মির্জা ফখরুল ও আমীর খসরুকে শুভেচ্ছা জানান। এ সময় তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, […]