বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম নির্ধারণ করা হবে। তিনি বলেন, একটা ফর্মুলা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে এরইমধ্যে আমরা অনুমোদন পেয়েছি। সেটা আমরা এ সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করবো। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে ওসমানী উদ্যানে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর তৃতীয় দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সেশন শেষে এসব কথা বলেন তিনি। তেলের দাম বাংলাদেশে কমলে সীমান্ত দিয়ে পাচারের একটা শঙ্কা থাকে। জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা […]