চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়াদের মধ্যে আপিল করে ভোটে ফিরেছেন ২০ জন প্রার্থী। আবার বৈধ প্রার্থীদের মধ্যে বাদ পড়েন বিএনপির একজন। গতকাল সোমবার পর্যন্ত ১৬ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১২১ জনে। আজ মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। আগামীকাল বুধবার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বৈধ প্রার্থীদের মধ্যে আপিল শুনানিতে বাদ পড়েন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর। তার বিরুদ্ধে হলফনামায় ঋণখেলাপের তথ্য গোপন করার অভিযোগ করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। […]