বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, সফল রাষ্ট্রনায়ক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি জীবনের বেশিরভাগ সময় দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য, মানবাধিকারের জন্য, ভোটাধিকারের জন্য লড়াই করে গেছেন। জেল কেটে নির্যাতিত হয়েছেন কিন্তু কখনো আপোষ করেননি। তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক, সংগ্রামী আপোসহীন, প্রজ্ঞাবান ও বিচক্ষণ নেত্রী। এই মহীয়সী […]