ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে। ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রবাসে ভোটারদের যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেখানে একটা দল ব্যালট পেপারকে দখল করেছে। এই ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে। শুক্রবার ভোর সাড়ে তিনটায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পাঁচরুখী বেগম আনোয়ারা […]