ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন দেওয়া হয়েছে। বিক্ষোভকারী গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনের রিসেপশন ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানিয়েছেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে রওনা দিলেও আন্দোলনকারীদের বাধায় গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। বিকাল ৩টা থেকে রাস্তায় অবস্থান করার পরও বিটিভিতে ঢুকতে পারিনি। প্রচণ্ড সংঘর্ষ হচ্ছে। পুলিশের কাছে নিরাপত্তা চেয়েও পাইনি আমরা। পরে আমাদের গাড়ি সাড়ে ৪টার দিকে ফিরে আসে। বিটিভির পরিচালক (প্রশাসন) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, নিচতলার গ্যারেজসহ […]