রাজধানীর মোহাম্মদপুরের দু’টি বাসা থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রাসহ তিন কোটি টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত সাবেক সচিব শাহ কামালকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর মহাখালীর ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করা হয়। পরে যোগাযোগ করা হলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, গতকাল (১৬ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও […]