বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময়ে গুম হওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আয়নাঘর’সহ গুমের বিভিন্ন ঘটনাও সামনে আসছে। ভুক্তভোগীদের অভিযোগ, এতদিন গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবার ন্যায়বিচার পাননি। তবে এবার ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে শক্ত ভিত্তি তৈরি করতে কোনও আপত্তি (রিজারভেশন) ছাড়াই জাতিসংঘের গুম সংক্রান্ত কনভেনশনে পক্ষ (পার্টি) হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ের পর কেবিনেট সিদ্ধান্ত দিলে ৩০ আগস্টের মধ্যে অ্যাক্সেশনের মাধ্যমে ওই কনভেনশনে পক্ষভুক্ত হবে বাংলাদেশ। এর মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় […]