সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্ত হন। দুপুরের দিকে তার জামিনের আদেশের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুর রহমানকে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) এই কারাগারে আনা […]