রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে একটি বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে র্যাপিড একশন ব্যাটালিয়নের (র্যাবে) হাতে গ্রেপ্তার হয়েছেন আটজন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করেছে তিনজনকে। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ১১ জনের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত। জব্দ করা হয়েছে ডাকাতির ঘটনায় ব্যবহার করা মাইক্রোবাসও। জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে ব্যবসায়ী আবু বকরের বাড়িতে সেনাবাহিনী ও র্যাবের […]