রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চ, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা মঞ্চ ও ৩৬ জুলাই মঞ্চ ব্যানারে একদল ছাত্র-জনতা বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনকারীরা বলেন, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। আমরা চাই না তিনি রাষ্ট্রপতি পদে থাকুন। তাই আমরা তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি […]