সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (২৮ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমেছে। গত রোববারও পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক […]