জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল ছাত্র সংগঠনের নেতাদের সাথে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন তিনি। এরপর সকল ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ছড়াচ্ছে। আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দাঁড়াতে […]