গণঅভ্যুত্থানের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে কারাগার থেকে পলাতক ২২ শতাধিক আসামির মধ্যে এখনও সাত শতাধিক আসামি অধরা রয়েছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ ৭০ জন শীর্ষ সন্ত্রাসী ও ঝুঁকিপূর্ণ কারাবন্দী রয়েছে বলে জানা তিনি। বুধবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার কারা অধিদপ্তরের বর্তমান কারাগারের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, কারাগার থেকে এখন […]