বিভিন্ন ক্ষেত্রে গঠিত ছয়টি সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশন ছাড়া অন্য পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ হবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। গত ৬ অক্টোবর সংবিধান সংস্থার কমিশন গঠন করা হয়েছিল। […]