প্রশিক্ষণ নেয়ার জন্য ভারতে যাওয়া হচ্ছে না অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার। রবিবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত অনুমতি দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণ নিতে অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে গত ৩০ ডিসেম্বর অনুমতি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। রবিবার ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ […]