জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্য ধারণ করা হয় দেশের ঐতিহ্যবাহী সব অঞ্চলে। এরই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ঠাকুরগাঁয়ের গুরুত্বপূর্ণ স্থান রানীশংকৈলের টংকনাথ জমিদারবাড়িতে। তবে সেখানে শুটিং শুরুর কিছুক্ষণ পর চেয়ার ছোড়াছুড়ির ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি স্থগিতের ঘোষণা দেওয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আবার অনুষ্ঠান শুরু করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাড়ে ৭টার পরেই হয় ঘটনার সূত্রপাত। তখন হানিফ সংকেত মঞ্চে উঠেছিলেন। এরপর ছিল নাচের পরিবেশনা। সম্প্রতি বিষয়টি […]