পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ১১ জন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ৫৬ বিজিবির অধীনস্থ শুকানি বিওপির একটি টহল দল সীমান্তের ৭৪২/১-এস পিলার এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার বাইকুলা গ্রামের নূরলী বিশ্বাসের মেয়ে ফুলসুরাত (৬০), একই জেলার কোতোয়ালি থানার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল মান্নানের রোজিনা আপন খাতুন (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার জামিল দাঙ্গা গ্রামের মিরাজ খন্দকারের মেয়ে চুমকি […]