জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকেই বিগত আমলের মতোই একটি অশুভ শক্তির সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাস, খুনোখুনি ও মব (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট বিরাজ করছে বলে মন্তব্য করেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যা কারও কাম্য নয়। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ড. কামাল এ কথা বলেন। সভায় […]