রাজধানীর উত্তরার রানাভোলা এলাকায় অবস্থিত মোজাফফর গার্ডেন সিটি ওনার্স এসোসিয়েশনের ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩৯ জন ভোটারের মধ্যে ১১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাতেই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- সভাপতি মো. সরোয়ার কামাল (লেলিন), সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, মুস্তফা কোহিনূর আখতার, সাধারণ সম্পাদক এ এম এম আসাদুজ্জামান প্রামানিক (আসাদ), যুগ্ম সম্পাদক শহিদুল আলম খান, অর্থ সম্পাদক […]