ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্লট জালিয়াতি মামলার তদন্তকারী কর্মকর্তারা এ সংক্রান্ত চিঠি পাঠান। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে ন্যায় বিচারের স্বার্থে বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু বিষয়টি উল্লেখ করে পদক্ষেপ নেওয়ার জন্য […]