এই নির্বাচন কমিশন (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা ঠিক না হলে পরিণতি কেএম নুরুল হুদা কমিশনের মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ রবিবার ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগের দলগুলোকে কীভাবে নিবন্ধন দিয়েছে সেটি নির্ধারিত না। নির্বাচনী পরিচালনা বিধিমালাকে নিজেদের মতো পরিচালিত করছে।’ হাসনাত বলেন, ‘এনসিপিকে ইসি ইচ্ছাকৃত […]