চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে দেশে এসেছে ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন ডলার) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ৮০১ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ এই ২৫ দিনে প্রতিদিন গড়ে দেশে আসছে ৮ কোটি ১৩ লাখ ডলার বা ৯৯২ কোটি টাকার প্রবাসী আয়। রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, অক্টোবরের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ২৯ লাখ ১০ হাজার […]