ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বলকারী প্রখ্যাত হাফেজ সাইফুর রহমান ত্বকি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮শে অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ নেছার আহমদ আন-নাছিরী গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, হাফেজ ত্বকি সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এক পর্যায়ে লাইফ […]