ঐতিহাসিক ৭ মার্চ রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুল নিয়ে মিছিল করতে করতে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। আজ শনিবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর বাসভবনের বিপরীত সড়ক থেকে তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরে যাচ্ছিলেন। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর […]