স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। বিজয় দিবসের দিন অন্যান্য আয়োজনের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাইডাইভিং করবেন। প্রধান উপদেষ্টার প্রেস অফিস বলছে, এটিই হবে বিশ্বের বুকে ‘সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং’, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সেখানে সভাপতিত্ব করেন। সভা শেষে […]