পদ্মা সেতুকে জাতীয় সম্পদ উল্লেখ করে তা সংরক্ষণে যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে রবিবার সকালে রাজধানীর সেতুভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত। ওবায়দুল কাদের বলেন, সময় ও ব্যয় সাশ্রয়ী পদ্মা সেতু চালুর […]