মানুষের মতো নিজের শারীরিক কষ্টের কথা বলতে না পারলেও চিকিৎসার প্রয়োজনে ঠিকই পশু হাসপাতালে হাজির হয়েছে একটি হনুমান। রবিবার (১২ এপ্রিল) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই অবাক করা ঘটনা ঘটে। ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার জানান, কোনো এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির পেছনের অংশে কোপ দিয়েছিল। সেই ক্ষত নিয়ে ব্যথায় কাতর হনুমানটি বেশ কিছুদিন ধরে চিকিৎসার জন্য হাসপাতাল খুঁজে বেড়াচ্ছিল। প্রাণিসম্পদ দপ্তরে আসার আগে হনুমানটি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঝিকরগাছা থানায়ও […]