চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সংগঠন ‘দ্য মিউজেস’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ফ্ল্যাগশিপ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দ্য ব্লু ওডিসি’। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভার এক বর্ণাঢ্য প্রদর্শনীতে পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। উপস্থিত ছিলেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (স্ল্যাস)’র ডিন অধ্যাপক ড. খালেদ বিন চৌধুরীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও দ্য মিউজেস’র মডারেটর লিমা সেন […]