যাসনে খোকা আমায় ছেড়ে উত্তপ্ত ঐ রাজ পথপানে, ওরা হায়েনার দল বুঝে না ওরা মাতৃভাষার মানে। একি বলছো মা! তাই বলে কি ওদের হাতে থাকবো হয়ে জিম্মি? না-মা-না, এ হতেই পারে না রাজপথ আমায় ডাকছে ভাষার অধিকার ছিনিয়ে আনতে। লক্ষ্মী খোকা, অবুঝ তুই আর অবুঝ তোর মন, ভাষার জন্যে দিসনে তুই স্বেচ্ছায় নিজের জীবন। মাগো, আমার চেয়েও অবুঝ তুমি কেন বুঝতে চাও না, ওরা মুখের ভাষা কেড়ে নিলে তোমায় ডাকবো কেমনে “মা”। লক্ষ্মী মাগো রাগ করো না […]