চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুটক্যাম্প (এনএডিবি) ২০২৬ রোডশো’। শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ প্রকাশনা এবং দেশের ক্রমবর্ধমান মোবাইল অ্যাপ ইকোসিস্টেম সম্পর্কে বাস্তবধর্মী ধারণা প্রদান করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। রবি আজিয়াটা পিএলসি’র উদ্যোগে পরিচালিত জাতীয় অ্যাপস্টোর ও ডিজিটাল প্ল্যাটফর্ম বিডিঅ্যাপসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে সিআইইউ স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্গত সিআইইউ প্রোগ্রামিং ক্লাব (সিআইইউপিসি)। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিডিঅ্যাপস টিম সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে […]