ভারতে পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন একই পরিবারের সদস্য। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। রোববার (২৫ জুন) গভীর রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটে। সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গভীর রাতে ওড়িশার বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডির কাছে ওএসআরটিসি বাসের সাথে অন্য একটি ব্যক্তি মালিকানাধীন বাসের মুখোমুখি সংঘর্ষে বিয়ের পার্টির ১২ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন। বেরহামপুরের এসপি […]