মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় অভিযুক্ত করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা বলার তিনটি ফৌজদারি অপরাধের অভিযোগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) হান্টারকে অভিযুক্ত করা হয়। দোষ স্বীকার করে মামলা নিষ্পত্তির একটি প্রস্তাবিত চুক্তি ভেস্তে যাওয়ার পর ৫৩ বছর বয়সী হান্টারকে অভিযুক্ত করা হলো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেন। সে হিসেবে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হলেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের […]