ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বন্দিদের মুক্তি দিতে চার দিনের যুদ্ধবিরতির একটি চুক্তিতে অনুমোদন দিয়েছিল ইসরায়েলের মন্ত্রিসভা। ইসরায়েল-গাজা যুদ্ধের ছয় সপ্তাহের মাথায় এসে হামাসের সাথে এই চুক্তি হয়। তবে ইসরায়েল বলছে, শুক্রবারের আগে গাজার কোনও বন্দিকে মুক্তি দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি ‘শুক্রবারের আগে’ বন্দি মুক্তি ঘটবে না বলে ঘোষণা দিয়েছেন। এতে করে বন্দিদের মুক্তি বৃহস্পতিবার শুরু হতে পারে […]