২০২৩ সালে বিশ্বব্যাপী ৯৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭২ জন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নাগরিক। মার্কিন সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)-এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সবশেষ বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, সারাবছরে একটি দেশে যত সাংবাদিক নিহত হন। এর চেয়ে বেশি নিহত হয়েছেন গাজা-ইসরায়েল যুদ্ধের প্রথম তিন মাসে। গত ডিসেম্বরে গাজায় পেশাগত দায়িত্ব পালনের সময় ৭৭ সাংবাদিক নিহত হয়েছেন। এরমধ্যে ৭২ জন ফিলিস্তিনি, তিনজন লেবানিজ ও দুইজন ইসরায়েলি। উপত্যকাটিতে যুদ্ধ না […]