ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক সামুদ্রিক মহড়া ‘মিলান ২০২৬’ বুধবার শেষ হয়েছে। বঙ্গোপসাগরে সপ্তাহব্যাপী এ মহড়ায় ৪২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং ২৯টি সামরিক উড়োজাহাজ অংশ নেয়। বন্ধুত্বপূর্ণ ১৮টি দেশের নৌজাহাজও এতে অংশগ্রহণ করে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘ক্যামারাডারি, কো-অপারেশন, কোলাবোরেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এ মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত-এর ডেকে। এটি অনুষ্ঠিত হয় বিশাখাপত্তনম উপকূলের কাছে। ভারতীয় নৌবাহিনী জানায়, এবারের মিলান মহড়া অভূতপূর্ব পরিসরে আয়োজন করা হয়েছে, যার লক্ষ্য ছিল […]