মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের অন্যান্য দেশের নারীরা অংশগ্রহণ করলেও সৌদির কোনো নারীকেই কখনও দেখা যায়নি। এবার সেই ধারা ভাঙলেন সৌদি নারী রুমি আলকাহতানি। তার অংশগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো কোনো সৌদি নারী সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখালেন। এবারের মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন রুমি। গত ২৫ মার্চ দেশটির প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয় মিস ইউনিভার্সে। এর মধ্য দিয়ে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী রুমি। কারণ এর আগে রক্ষণশীল সৌদি আরব থেকে কেউ মিস ইউনিভার্সে অংশ নেননি। জানা […]