পাকিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। সোমবার (২৯) গভীর রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এই ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। নিহতদের মধ্যে দুই বেসামরিক এবং চারজন আইন প্রয়োগকারী এজেন্ট রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স এজেন্সি (আইএসপিআর) জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারীসহ জঙ্গিরা বেলুচিস্তানের মাচ এবং কোলপুর কমপ্লেক্সে হামলা চালায়। এতে তিন আত্মঘাতী বোমা হামলাকারীসহ অন্তত নয় জঙ্গি নিহত হয়েছে। আইএসপিআর জানিয়েছে, […]