দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বনের ভয়াবহ দাবানলে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। এই দাবানলের জেরে দেশটির একটি শহরের দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জরুরি পরিষেবাগুলো শহুরে এলাকায় দমকলকর্মীরা হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। হতাহতের সংখ্যা আরও বাড়বে। রবিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার এর আশেপাশের অঞ্চলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দলগুলি সেসব ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর […]