কাতারে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট নৌ সেনাকে ফিরে পেল ভারত। তাদের মধ্যে সাত জন ইতিমধ্যে নিজ দেশে ফিরেছেন। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কাতারের একটি সংস্থায় কর্মরত আট প্রাক্তন নৌ সেনা কর্মকর্তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ওদের মধ্যে সাত জন ইতিমধ্যে দেশে ফিরেছেন। এই আট নৌ সেনা কর্মকর্তা কাতারের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২২ সালের অগস্টে তাদের আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। পরে কাতারের আদালত […]