ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে টানা আট মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিন্তু হামাসকে কি আসলেই পুরোপুরি নির্মূল করা সম্ভব? হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক সাক্ষাৎকারে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। আর এটি নিয়েই অর্থাৎ হামাসকে নির্মূল প্রশ্নে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে বিভক্তি আরও বাড়ছে। বৃহস্পতিবার […]