ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজের ছয়দিন পর কলকাতার একটি এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের কর্মকর্তারা কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে। এ সময় সেখান থেকে মরদেহের খণ্ডিত কয়েকটি অংশ উদ্ধার করা হলেও সেগুলো আনোয়ারুল আজীমের কি না তা এনডিটিভিকে নিশ্চিত করতে পারেনি কলকাতা পুলিশ। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত ১২ মে কলকাতায় আসার পর নিখোঁজ হওয়া আনোয়ারুল আজীম আনারের খোঁজে তল্লাশি শুরু করে […]