আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৩০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ জুলাই) প্লাতেউ রাজ্যের সেইন্টস অ্যাকাডেমি কলেজে ক্লাস চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধাকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছে। প্লাতেউর তথ্য কমিশনার মুসা আসোমস এক বিবৃতিতে বলেছেন, প্রায় ১২০ জন আটকা পড়েছিলেন। অনেককে উদ্ধার করা হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ এই ঘটনার জন্য স্কুলের ভাবনের কাঠামো হওয়ার […]