মিয়ানমারে টাইফুন ইয়াগির পর দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির ক্ষমতাসীন জান্তার মুখপাত্র জাও মিন তুন রবিবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেছেন, এই দুর্যোগে এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আরও অন্তত ৬৪ জন নিখোঁজ রয়েছেন। তবে অন্যান্য প্রতিবেদনে দাবি করা হচ্ছে, মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিয়ানমারে বন্যার কারণে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছে। চলতি […]