বাংলা ব্যান্ড সংগীতকে যারা অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন এই কিংবদন্তি। তার গিটারের জাদুতে মোহিত হয়েছেন শ্রোতারা। বুধবার (১৬ আগস্ট) গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন। বেঁচে থাকলে তিনি পদার্পণ করতেন ৬১ বছরে। হয়তো বেঁচে থাকলে অনুরাগীদের শুভেচ্ছা আর বন্ধুদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করতেন তিনি। আইয়ুব বাচ্চুর শৈশব কাটে চট্টগ্রামে। কৈশোরের চঞ্চল সময় থেকেই পাশ্চাত্য রক ধাঁচের গানের প্রতি আকৃষ্ট হন। একসময় গড়ে তোলেন নিজের […]