তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিষয়টিকে ‘নোংরা ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে বুবলী বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম যা বলতেও রুচিতে বাঁধছে। শুনেছি হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল, হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।’ বুবলী আরও বলেন, ‘একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছুদিন ধরে। এখন আবার আমি যেই টিএম ফিল্মসের […]