সকাল ১০টায় ৮ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তবে বন্যা, অতি বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ তিনটি বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট শুরু হবে। প্রশ্নফাঁস ঠেকাতে গত কয়েক বছরের মতো এবারও ট্রেজারি থেকে ছাপানো সব কটি প্রশ্নের সেটই কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস-এর মাধ্যমে কোন সেটে পরীক্ষা হবে তা কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়। এ ছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া আর কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে […]