মাস্টার্সে পড়ার সময়ই বসতে হয় বিয়ের পিঁড়িতে। এরপর সংসারের কাজ সামলাতে সামলাতে হয়ে পড়েন পুরোদস্তুর গৃহিণী। এর বাইরেও ছিল নানা বাধা। কিন্তু এর মধ্যেই একটু সময় পেলে চোখ বুলিয়ে গেছেন বইয়ের পাতায়। সেই সংগ্রাম আর কষ্টের দিনগুলো বৃথা যায়নি। প্রথমবার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে পরীক্ষা দিয়েই তিনি মনোনীত হয়েছেন। অদম্য এই তরুণীর নাম জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (গবেষণা) পদে ২৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে এডি নির্বাচিত হয়েছেন ১৯ জন। তৎমধ্যে তিনি ১২তম স্থানে রয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি […]