আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন। আবেদন গ্রহণ চলবে ১৪ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। বুধবার (১৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির জন্য https://gsa.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে আবেদন করা যাবে। ১১০ টাকা আবেদন ফি টেলিটক প্রি-পেইড […]