চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন স্মরণে দোয়া মাহফিল করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন। গত ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে শাহাদাত বরণ করেন। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে চবিয়ান দ্বীনি পরিবারের উদ্যোগে শহিদ ফরহাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়ার পূর্বে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, শহিদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই […]